রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিম আফ্রিকায় কুরআন-সুন্নাহ প্রতিযোগিতায় অতিথি মসজিদে নববির ইমাম মাদরাসাতুস সুন্নাহয় ১৩ ক্যাটাগরিতে নিয়োগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত এআই দিয়ে নকলের অভিযোগে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী  ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী জামিআ রাব্বানিয়ায় জুমার বয়ান ও খুতবা দেবেন মাওলানা হানিফ জালান্ধরি মরহুম কাজী সিকান্দারের পরিবারকে ৬ লাখ টাকা দিল ফেনী সাহিত্য ফোরাম কাল বসুন্ধরা মারকাযে বয়ান করবেন মাওলানা হানিফ জালান্ধরি ৭৮ বছর পরও নিজ দেশ ফিলিস্তিনে ফেরার অপেক্ষায় ৯০ বছরের নারী ইসলামী ছাত্রী মজলিসের নতুন কমিটি গঠিত দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন নবীজি, আমরা কতবার করি?

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

২০২৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন মার্কিন অর্থনীতিবিদ ক্লডিয়া গোল্ডিন।

আজ সোমবার (০৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি তার নাম ঘোষণা করে।

নোবেল কমিটি বলছে, নারীদের শ্রম বাজার সম্পর্কে ধারণার উন্নতির জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। ক্লডিয়া গোল্ডিনের জন্ম ১৯৪৬ সালে নিউইয়র্কে। তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির অধ্যাপক।

প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা। সেই হিসেবে এবারও নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয় সোমবার (০২ অক্টোবর) থেকে। এবার যথাক্রমে চিকিৎসাবিজ্ঞান পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর ৫ বছর পর (১৯০১ সাল) তার নামে ও রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেওয়া হয়। পরে এতে যুক্ত হয় অর্থনীতি।

আলফ্রেড নোবেলের মৃত্যুর দিন প্রতিবছর ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। এ সময় তাদের একটি সনদ ও একটি স্বর্ণপদক দেওয়া হয়। তবে এ বছর থেকে পুরস্কারের অর্থমূল্য আগের চেয়ে বেড়েছে। আগে এটি ছিল ৮৯ হাজার মার্কিন ডলার। এবার তা বাড়িয়ে নয় লাখ ৮৯ হাজার ডলার করা হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ