সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

৪০ বছর ধরে অপেক্ষা করছি, আর নয়: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ইউরোপের দেশগুলোর শক্তিশালী অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দিতে তুরস্ক ৪০ বছর ধরে অপেক্ষা করছে জানিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, আর অপেক্ষা নয়।

তিনি বলেছেন, ইইউতে যোগ দিতে আর নতুন কোনো শর্ত বা দাবি তুরস্ক মেনে নেবে না।

সোমবার (২ অক্টোবর) তুরস্কের নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট এরদোগান বলেন, ইউরোপীয় ইউনিয়নে যোগ দিয়ে আমরা সব ধরনের অঙ্গীকার পূরণ করেছি। কিন্তু তারা এখনও আমাদের জোটের অন্তর্ভুক্ত করেনি।

এরদোগানের ক্ষোভের আরও একটা কারণ রয়েছে। গত বৃহস্পতিবার ইউরোপের মানবাধিকার আদালত এক রায়ে তুরস্কের বিষোদগার করেছে। ২০১৬ সালের অভ্যুত্থান ষড়যন্ত্রে জড়িত থাকায় তুরস্ক সম্প্রতি তাকে সাজা দিয়েছে। এরদোগান মনে করেন যুক্তরাষ্ট্রের আশকারায় ফতুল্লা গুলেনের অভ্যুত্থান চেষ্টার সঙ্গে ওই শিক্ষক জড়িত আছেন।

এত দিন ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে নরম সুরে কথা বললেও সাম্প্রতিক সময়ে সেই অবস্থান থেকে সরে এসেছে তুরস্ক। এর আগে এরদোগান বলেছিলেন, ‘(তুরস্ক) বিশ্বাসঘাতকদের এই দলের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবে না।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ