সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

দোনেতস্কে রুশ বিমান হামলা, নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র পূর্ব দোনেতস্ক অঞ্চলের শহর কোস্তিয়ানতিনিভকার একটি বাজারে আঘাত হেনেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল হামলার তথ্য নিশ্চিত করেছেন।

সিএনএনের খবরে বলা হয়েছে, হামলাটি কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক হামলা। এদিকে হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে।

ঘটনাস্থল থেকে পাওয়া খবর অনুযায়ী, একটি রাশিয়ান এস-৩০০ মিসাইল শহরের মাঝখানে আঘাত হেনেছে বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে ভয়ানক আগুন এবং ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। সেখানে কমপক্ষে একজনের লাশ পাওয়া গেছে।

বেসরকারি প্রতিবেদন অনুসারে, বাজারটি একটি শপিং সেন্টারের কাছে অবস্থিত।

কোস্তিয়ানতিনিভকা বাখমুত শহরের ফ্রন্ট লাইনের কাছাকাছি অবস্থিত এবং সেখানে প্রায়ই সামরিক কর্মীরা ভিড় করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে ‘সম্পূর্ণ অমানবিক’ বলে বর্ণনা করেছেন এবং বলেছেন  নিহত ও আহতের সংখ্যা বাড়তে পারে।  এই অশুভ শক্তি রাশিয়াকে যত তাড়াতাড়ি সম্ভব পরাজিত করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ