সাখাওয়াতহোসেন,ফরিদপুরজেলাপ্রতিনিধি
ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুফতি রায়হান জামিল অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য এক অনন্য মানবিক উদ্যোগ নিয়েছেন।
আজ ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ৩টায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাত্র ১ টাকা কেজি দরে গরুর গেশত বিক্রি করবেন তিনি।
এই কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ১০০ পরিবারের কাছে প্রতীকী মূল্যে গরুর মাংস বিক্রি করা হবে। ভাঙ্গা উপজেলার পুখুরিয়া এলাকা থেকে শুরু করে আশপাশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দরিদ্র মানুষদের মধ্যে এই গেশত বিতরণ করা হবে।
মানবিক এই উদ্যোগ সম্পর্কে মুফতি রায়হান জামিল বলেন, ‘বর্তমানে গরুর মাংসের দাম এতটাই বেড়েছে যে, গরিব মানুষের পক্ষে কুরবানির সময় ছাড়া অন্য সময়ে মাংস কিনে খাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই আমি সমাজের নিম্ন à¦