শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

বন্যার্তদের সেবায় ‘মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের সেবায় ‘মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা’

শাইখুল হাদীস আল্লামা শাহ আবদুল মতীন বিন হুসাইন (পীর সাহেব ঢালকানগর) এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত দ্বীনি প্রতিষ্ঠান মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা এর স্বনামধন্য প্রিন্সিপাল ও মুহাদ্দিস মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ-এর তত্ত্বাবধানে মাদরাসা শিক্ষার্থীদের একটি টিম বন্যাকবলিত এলাকায় সেবা দিয়ে যাচ্ছে।

জানা গেছে, দুর্যোগ কবলিত বন্যার্তের সেবায় দেশের বিভিন্ন সংস্থার পাশাপাশি কাঁধে কাধ মিলিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ এবং চিকিৎসা সেবাসহ নগদ অর্থ বিতরণ করছে প্রতিষ্ঠিনটি।

বর্তমানে এই প্রতিষ্ঠানটির টিম সদস্যরা মুহতামিম মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ’র তত্ত্বাবধানে দাগন ভুঁইয়া কোরাইশ মুন্সি বাজার, লালপুল, খলিল মিয়ার হাট পশ্চিম বাজার, ঘাটলা মাদরাসা, চৌমুহনী, বেগমগঞ্জ, সেনবাগ, ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে বানভাসি অসহায় মানুষের দুয়ারে দুয়ারে শুকনো খাবার, পানি, ঔষধ ও নগদ অর্থসহ ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে।

মানবসেবামূলক ফজিলতপূর্ণ এই আমল অব্যাহত রেখে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সুমহান খেদমত আনজাম সবসময় দিয়ে যাবে বলে জানায় প্রতিষ্ঠানটির মুহতামিম মাওলানা মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ