শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল

বন্যার্তদের পাশে শায়খে রেঙ্গা অর্গানাইজেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের পাশে শায়খে রেঙ্গা অর্গানাইজেশন

ভয়াবহ বন্যায় বিপন্ন জনপদে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে শায়খে রেঙ্গা রাহ. অর্গানাইজেশন। আল-খাযরা মারকাযি মসজিদ ওল্ডহ্যাম ইউকের মুসল্লিদের অর্থায়নে ফেনী-কুমিল্লায় বন্যার্তদের মাঝে মঙ্গলবার (২৭ আগস্ট) জরুরি খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

বিতরণ কাফেলায় ছিলেন জামেয়া রেঙ্গার মুহাদ্দিস ফয়জুর রহমান, শায়খুল হাদিস মুশাহিদ কাসেমী, মাওলানা হাফিজ মনজুর আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, মাবরুর, কামরুল, শরিফ, ফাহিম প্রমুখ।

শায়খে রেঙ্গা রাহ. অর্গানাইজেশনের পক্ষ থেকে মাওলানা হাফিজ মনজুর আহমদ জানান, প্রতিকূল পরিবেশে কখনো গাড়িতে, কখনো নৌকায় ও কখনো বুকসমান পানি ভেঙে বন্যার্তদের কাছে তাদের পৌঁছাতে হচ্ছে। এভাবে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে সফল হয় তাদের কার্যক্রম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ