মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

বিমানে ইফতার ও সেহরির ঘোষণা দেবেন ক্যাপ্টেন, থাকবে বিশেষ খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে রোজা পালনকারী যাত্রীদের ফ্লাইটে এবং বোর্ডিং গেটে বিশেষ খাবার বক্স সরবরাহ করবে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের নিজস্ব বিমান সংস্থা এমিরেটস। এছাড়াও এমিরেটস লাউঞ্জগুলোতে থাকবে ঐতিহ্যবাহী রমজান ডিশ।

রোববার ( ১০ মার্চ ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এমিরেটস বাংলাদেশ জানায়, এয়ারলাইনটির ইনফ্লাইট বিনোদন প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়েছে বিভিন্ন ধর্মভিত্তিক কন্টেন্ট ও জনপ্রিয় টিভি শো। এছাড়াও ১১ মার্চ থেকে নির্দিষ্ট কিছু গন্তব্যে ভ্রমণকারী সব শ্রেণির যাত্রীরা ইফতারের জন্য পুষ্টিকর ও সুষম খাবারের বক্স পাবেন। ফ্লাইটে নিয়মিতভাবে যেসব হট ডিশ দেওয়া হয়ে থাকে, এই বক্সগুলো তার অতিরিক্ত।

বিমান সংস্থা এমিরেটস জানায়, নির্দিষ্ট কিছু এমিরেটস বোর্ডিং গেটে ইফতারের সময় রোজা পালনকারী যাত্রীদের বিশেষ ইফতার বক্স দেওয়া হবে, যার মধ্যে থাকবে লাবাং, খেজুর, কলা ও পানি ইত্যাদি।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব এমিরেটস লাউঞ্জে নিয়মিতভাবে পরিবেশিত হট ও কোল্ড মিলের সঙ্গে ঐতিহ্যবাহী আরব খেজুর ও কফি থাকবে যাত্রীদের জন্য।

উল্লেখ্য, এমিরেটস লাউঞ্জগুলোতে ওজু করা এবং নামাজ আদায়ের জন্য আলাদা স্থান নির্ধারিত রয়েছে।

ফ্লাইটের অবস্থানের ওপর ভিত্তি করে সেহরি ও ইফতারের সম্পূর্ণ সঠিক সময় নির্ধারণের জন্য এমিরেটস বিশেষ পদ্ধতি ও ট্যুলস ব্যবহার করে থাকে। সেই অনুযায়ী ক্যাপ্টেন সেহরি ও ইফতারের সময় ঘোষণা করেন।

ধর্মপ্রাণ মুসলিম যাত্রীদের জন্য এমিরেটস তাদের ইনফ্লাইট বিনোদন প্রোগ্রামে বিশেষ ধর্মীয় কন্টেন্ট অন্তর্ভুক্ত করেছে।

রমজান পালনকারী যাত্রীদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে এমিরেটস তাদের কেবিন ক্রু ও গ্রাউন্ড স্টাফদের জন্য প্রতি বছর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে থাকে।

এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটগুলোতে যাত্রীরা দুবাই হয়ে বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে যেতে পারেন।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ