শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ জাতীয় মসজিদে জুমার বয়ানে দেওবন্দের মুহতামিমের পাঁচ নসিহত প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে

বাসাবো জামিয়া সাওতুল হেরায় আজ ‘মাতৃভাষা চর্চা ও গণমাধ্যম’ বিষয়ক সেমিনার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া সাওতুল হেরা (মাদরাসা) উত্তর বাসাবো খিলগাঁও ঢাকার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মাতৃভাষা চর্চার গুরুত্ব ও গণমাধ্যম পরিচিত’ বিষয়ক সেমিনার।

জানা যায়, আজ বুধবার (১১ অক্টোবর) এশার নামাজের পর মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে সেমিনার। মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক আল হুসাইনীর উদ্বোধনী বক্তব্যের মাধ্য শুরু হয়ে চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

আল্লামা আব্দুর রাজ্জাক আল হুসাইনী সেমিনার বিষয়ে আওয়ার ইসলামকে বলেন, ‘এখনের শিক্ষার্থী, আগামী দিনের কর্ণধার।’ আমরা চাই ছাত্রদের মাঝে মাতৃভাষা চর্চার গুরুত্বকে বাড়িয়ে তুলতে। কেননা মাতৃভাষা না জানলে দেশব্যাপী ব্যাপকভাবে দ্বীনের চর্চা করা সম্ভব নয়।

তিনি আরো বলেন, বর্তমানে কিছু মিডিয়া ইচ্ছাকৃতভাবে ইসলাম ও মুসলমানদের নিয়ে প্রোপাগান্ডা ছড়ায়। বিষয়টি খুবই বিবৃতকর। শিক্ষার্থীরা যেন মিডিয়ার এসব প্রোপাগান্ডা থেকে সচেতন থাকতে পারে তাই এই সেমিনারে ‘গণমাধ্যম পরিচিত’ বিষয়টিকেও সংযুক্ত করা হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ