মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

আফতাবনগর সিরাত সম্মেলনে আসছেন আওলাদে রাসুল মুফতি সালমান মানসুরপুরী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| নুর আলম ||

আফতাবনগর জহুরুল ইসলাম সিটির ইমাম-খতিব ও উলামাদের উদ্যোগে আয়োজিত সিরাতুন্নবী সা. সম্মেলনে আসছেন শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানি রহ. এর সুযোগ্য নাতী, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, আওলাদে রাসুল মুফতি সায়্যিদ সালমান মানসুরপুরী।

জানা যায়, আগামী ১২ অক্টোবর (বৃহস্পতিবার) আফতাবনগর জহুরুল ইসলাম সিটির এইচ ব্লকে অনুষ্ঠিত হবে এই সিরাত সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করবেন আওলাদে রাসুল সাইয়েদ মাহমুদ মাদানী এর খলিফা ও জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, মুফতি সালমান মানসুরপুরী আলজামিয়াতুল ইসলামিয়া আফতাবনগর মাদরাসায় সন্ধ্যা ৭টায় বুখারী শরীফের দরস দিবেন। এরপর বাদ এশা সিরাত সম্মেলনে বয়ান করবেন। 

এছাড়া সম্মেলনে আলোচনা করবেন শায়খ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, জামিয়া ইসলামিয়া তেজগাঁও রেলস্টেশন মাদরাসার শাইখুল হাদীস ড. মুশতাক আহমাদ, বাইতুল উলূম ঢালকানগর মাদরাসার মুহতামিম মুফতি জাফর আহমাদ, দারুল উলূম রামপুরা বনশ্রী’র মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ, বাড্ডায় বাইতুর রহমান মসজিদের খতিব মাওলানা আব্দুর রহীম আল মাদানী, ফিদায়ে মিল্লাত সায়্যিদ আসআদ মাদানী রহ. এর খলিফা মাওলানা রশীদ আহমাদ (সিলেট)।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ