সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সানাবিয়াতে (মাধ্যমিক) ১ম স্থান রাজধানীর যে মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আমানুল্লাহ নাবিল মামদুহ ||

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৮০:৩৮%। মুমতায (স্টার মার্ক) ৫৫,১৪২ জন। জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫,০৩৮ জন। জায়্যিদ (২য় বিভাগ) ৬৪,৬৩২ জন। মাকবুল (৩য় বিভাগ) ৯১,৩৬১ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ২,৬৬,১৭৩ জন।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫/ ২৬ শে রমজান ১৪৪৬ হিজরী) বেফাক মিলনায়তনে দুপুর ১২টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, সানাবিয়া (মাধ্যমিক) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছে ঢাকা জেলার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী, দারুস সালাম-এর লাবীব মাসরুর। তার প্রাপ্ত নম্বর ৭৮৬।

এছাড়া, ২য় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার জামিআ রাব্বানিয়া জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ-এর মুহাম্মাদ আল-আমীন। তার প্রাপ্ত নম্বর ৭৭৭।

এবং ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে চারজন। যথাক্রমে-

  • নারায়ণগঞ্জ জেলার জামিআ রাব্বানিয়া জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ-এর মুহাম্মাদ (আউয়াল),

কুমিল্লা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম বরুড়া-এর আবু সুফিয়ান,

ঢাকা জেলার জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম, বড় কাটারা, চকবাজার-এর মোঃ সুলাইমান হুসাইন ও

  • ঢাকা জেলার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী, দারুস সালাম-এর ওমর ফারুক। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৭৭৪

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ