শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বারিধারার তালিমুল উম্মাহ একাডেমি : আলোকিত মানুষের ঠিকানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

।। মোহাম্মাদ হুজাইফা ।।

ঢাকা জেলার বারিধারা এলাকায় জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার তত্ত্বাবধানে পরিচালিত সাপ্তাহিক মক্তব। এটি আলোকিত মানুষের ঠিকানা। ভাটারা থানার সাধারণ মুসলিম সন্তানদের জন্য গড়ে ওঠেছে এই প্রতিষ্ঠান। তালিমুল উম্মাহ একাডেমি ২০১৩ সাল থেকে ‘সাপ্তাহিক মক্তব’ শুরু করে।

একাডেমির প্রতিষ্ঠাতা জনাব বায়েজিদ হুসাইন মুহাম্মাদপুরে খ্রিষ্টানদের অপতৎপরতা পর্যবেক্ষণ করে চাঞ্চল্য বোধ করেন। তখন তিনি বারিধারা মাদরাসার শাইখুল হাদীস আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেবের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করেন। হুজুরের পরামর্শে ভাটারা থানাতেই তালিমুল উম্মাহ একাডেমি প্রতিষ্ঠা করা হয়।প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি বারিধারা মাদরাসার মুফতি ও মুহাদ্দিস মুহাম্মাদুল্লাহ কাসেমী। ভাটারা থানায় ১০টি ও ভোলা জেলায় ১টিসহ মোট ১১টি সেন্টার রয়েছে। ছেলে-মেয়ে ও বয়স্ক সবমিলিয়ে ছাত্র সংখ্যা ৪৫০ থেকে ৫০০জন প্রায়।

 

প্রতি শুক্রবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত কুরআন ও জরুরি মাসায়েল শিক্ষা প্রদান করা হয় এবং বিনামূল্যে নাশতা দেওয়া হয়। দুইমাস অন্তর-অন্তর উৎসাহ মূলক প্রতিযোগিতা আয়োজন করা হয়। পাশাপাশি ২৫ডিসেম্বরে বাৎসরিক প্রতিযোগিতা উৎসব করে ছাত্রদেরকে পুরষ্কৃত করা হয়।

এ প্রতিষ্ঠানের ব্যয় বারিধারা মাদরাসার ছাত্র-শিক্ষক ও কমিটি থেকে চাঁদা হিসেবে উঠানো হয়। এবং সাধারণ মানুষ থেকে কিছু কালেকশন করা হয়। এভাবেই এ প্রতিষ্ঠানটি অসহায় বাচ্চাদের মধ্যে দ্বীনের আলো ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ