সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে শেষ হলো উজানী মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাছান
বিশেষ প্রতিবেদক, উজানী থেকে

চাঁদপুর জেলার কচুয়া থানাধীন জামিয়া ইসলামিয়া ইব্রাহীমীয়া উজানী মাদরাসা ময়দানে শুরু হওয়া বার্ষিক মাহফিল আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করেন উজানীর বর্তমান পীর মাওলানা ফজলে এলাহী।

মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করা হয়। এসময় আগত মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায়। মুনাজাত পূর্ব বয়ানে উজানী পীর উপস্থিত সবাইকে বাইয়াত ও তওবা পাঠ করান।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে আনুষ্ঠানিকভাবে মাহফিল শুরু হয়।

উল্লেখ্য, বাংলাদেশের এক অন্যতম আধ্যাত্মিক নগরীর নাম উজানী। এ গ্রামেই ১৯০১ সালে ঐতিহ্যবাহী প্রাচীনতম কওমি মাদরাসা- "জামিয়া ইসলামিয়া ইব্রাহীমিয়া উজানী মাদরাসা" প্রতিষ্ঠা করেন প্রখ্যাত আলেমেদ্বীন ও বিশিষ্ট বুজুর্গ হযরত মাওলানা কারী ইব্রাহীম রহ.। যিনি ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহী রহ. এর অন্যতম খলিফা ছিলেন।

১৯০১ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এ মাদরাসার উদ্যোগে ধারাবাহিক প্রতি বছরই দুই দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারের বার্ষিক মাহফিল ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার শুরু হয়ে আজ সকালে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ