মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআনুল কারীমের হিফজ (মুখস্থ) সম্পন্ন করেছেন ৭ বছর বয়সী হাবিবুর রহমান। তিনি নোয়াখালী বেগমগঞ্জ সুরেরপোলে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা'র হিফজ বিভাগের শিক্ষার্থী।
হিফজুল কুরআন বিভাগের বিস্ময়কর এ প্রখর মেধাবী ছাত্র নোয়াখালী সেনবাগ থানার বাসিন্দা প্রবাসী মাইনুদ্দিনের ছেলে। তার এ অসামান্য অর্জনে মুগ্ধ তার উস্তাদ ও পরিবার-পরিজন।
বাইতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার প্রিন্সিপাল হাফেজ শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, ‘মহাগ্রন্থ আল কোরআনের অলৌকিক মুজিজায় এমন ঘটনা বিশ্বে প্রায় ঘটছে। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থী হাবিবুর রহমান মাত্র ৪৯ দিনে পবিত্র কোরআন মুখস্থ করেছেন। আমরা তার সফলতা কামনা করি। তবে এতো অল্প সময়ে ক