শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

লংমার্চ টু ঢাকা কর্মসূচি কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে যেসব এলাকায় আন্দোলনকারীরা নিহত হয়েছেন সোমবার (৫ অক্টোবর) সেসব স্থানে শহীদ স্মৃতিফলক উন্মোচনের ঘোষণা দেয়া হয়েছে। একই সঙ্গে  মঙ্গলবার লংমার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে। 

রবিবার শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র-জনতার সমাবেশে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চত্বরে গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

১ দফা দাবিতে আগামী ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের অংশ হিসেবে সোমবার সারাদেশে যেসব এলাকায় আন্দোলনকারীরা নিহত হয়েছে সেখানে শহীদ স্মৃতিফলক উন্মোচন এবং মঙ্গলবার লংমার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়।

সোমবার বেলা ১১টায় রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশের ডাক দেয়া হয়েছে। এছাড়া সারাদেশে বিক্ষোভ ও গণঅবস্থান কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় সারাদেশের ছাত্র-জনতাকে দুপুর ২টার মধ্যে শাহবাগে জমায়েতের ডাক দেয়া হয়েছে। সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠনের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ