শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রথমবার বিদেশ যাচ্ছেন? যে বিষয়গুলো ভাবনায় রাখা জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

বিদেশে প্রথমবার ভ্রমণ করতে গেলে কিছু বিষয়ে সতর্ক থাকতেই হয়। আসল বিষয় পূর্ব-প্রস্তুতি থাকা। বিদেশ ভ্রমণের আগে বা পরে কী কী সাধারণ বিষয় আসলে ভাবনায় রাখা জরুরি।

প্রথমেই তালিকা তৈরি করুন

বিদেশে যাওয়ার আগে যা যা নিতে হবে তার একটি তালিকা তৈরি করুন। ক্যারি-অন ব্যাগ বা যে ব্যাগটি বিমানে নিজের সঙ্গে রাখবেন তাতে যা আছে সবকিছুর একটা ফর্দ করে রাখুন। চেক-ইন ব্যাগ ওজন করবেন এবং ২০ কেজি ওজনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। ব্যাগটি দড়ি বা প্যাকিং টেপ দিয়ে শক্ত করে বেঁধে নেবেন, যাতে যাত্রাকালে ছিঁড়ে না যায়। ভ্রমণ উপযোগী পাতলা ব্যাগ বহন করবেন। কাজ তো বাকি আছেই। প্রতিটি ব্যাগে নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে রাখবেন। মনে রাখবেন, অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো জিনিসই বহন করবেন না। সাবধান, নিষিদ্ধ কোনো জিনিস ব্যাগে নেওয়া যাবে না।