সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী 

বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, যার অর্থের পরিমাণ শুনলে অবাক হবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

কোনো লজ্জা, হীনমন্যতা বা গ্লানি নয়। ভিক্ষাবৃত্তি তার কাছে অত্যন্ত লাভজনক পেশা। লোভনীয় এই পেশাকে অবলম্বন করেই মুম্বাইয়ের ভরত জৈন আজ বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাড়ে সাত কোটি টাকা (ভারতীয় রুপি) বা ১ মিলিয়ন ডলার।

মুম্বাইয়ের বাসিন্দা ৫৪ বছর বয়সী ভরত গত চার দশক ধরে ভিক্ষাবৃত্তি অবলম্বন করছেন। কিশোর বয়স থেকেই তিনি এই পেশায় আছেন। মুম্বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ তথা জনবহুল এলাকা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশন বা আজাদ ময়দানে তিনি ভিক্ষাবৃত্তি করেন। দৈনিক তার উপার্জন ২ হাজার থেকে ২৫০০ টাকা (রুপি)। রোজ কাজ করেন ১০ থেকে ১২ ঘণ্টা। কোনো বিরতি নেন না ছুটির দিনেও।

মুম্বইয়ে তার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রচুর। পারেলে ২ বিএইচকে ফ্ল্যাটের দাম ১.২ কোটি টাকা (রুপি)। সেখানে তিনি থাকেন তার স্ত্রী, দুই ছেলে, ভাই এবং বাবার সাথে। কনভেন্টশিক্ষিত সন্তানরা জীবনে প্রতিষ্ঠিত। পরিবারের অন্য সদস্যরা একটি স্টেশনারি দোকান চালান। মহারাষ্ট্রের ঠানে জেলায় দু’টি দোকান থেকে তিনি প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ ভাড়া পান।

ভরতের পরিবারের সদস্যরা চান না তিনি ভিক্ষাবৃত্তি চালিয়ে যান। কিন্তু ভরত নাছোড়বান্দা। তিনি ভিক্ষুক জীবনেই থাকতে চান। জীবনযাপনের মানও পাল্টানোর ইচ্ছে নেই। জানিয়েছেন তিনি প্রয়োজন থেকে ভিক্ষা করেন না, করেন স্বেচ্ছায়। তিনি লোভী নন এবং মোটা অঙ্কের টাকা দান করেন বিভিন্ন মন্দির এবং স্বেচ্ছাসেবী সংস্থায়। সে কথাও জানিয়েছেন ধনকুবের ভিক্ষাজীবী ভরত জৈন।

সূত্র : নিউজ ১৮

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ