সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মোবাইল চুরির শাস্তি ২০০ রাকাত নফল নামাজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে চোখের সমস্যা ও ড্রপ কেনার কথা বলে ফার্মেসিতে ঢুকে মালিককে ধাক্কা দিয়ে মোবাইল ফোন নিয়ে পালানোর সময় শরিফ উদ্দিন (২০) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। আটকের পর তার পকেট থেকে আরও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে স্থানীয় মাতব্বররা তাকে শাস্তি হিসেবে ২০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেন। তবে চার রাকাত নামাজ আদায় করে এলাকাবাসীর কাছে ক্ষমা চাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মালেক সুপার মার্কেটের একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে। আটক শরিফ উদ্দিন ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা।

ফার্মেসির মালিক সাহিরুল ইসলাম বলেন, শরিফ চোখের সমস্যা ও ড্রপ কেনার কথা বলে তার ফার্মেসিতে প্রবেশ করেন। কিছুক্ষণ পর হঠাৎ তাকে ধাক্কা দিয়ে একটি মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন শরিফ।

এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন। পরে তার পকেট তল্লাশি করে আরও তিনটি মোবাইল ফোন পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।

আটকের পর স্থানীয় মাতব্বররা শরিফকে শাস্তি হিসেবে ২০০ রাকাত নফল নামাজ আদায়ের নির্দেশ দেন। তবে তিনি চার রাকাত নামাজ আদায় করে এলাকাবাসীর কাছে ক্ষমা চান। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

শরিফ উদ্দিন বলেন, ‘কোথাও মোবাইল দেখলে আমার মাথা ঠিক থাকে না। মোবাইল না নেওয়া পর্যন্ত চেষ্টা করতে থাকি।’

এদিকে ঘটনার বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, শরিফকে যেখানেই পাওয়া যায় আটক করতে ছাতিয়াইন পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেওয়া হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ