মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানালেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বলিউডের আলোচিত ও সমাজসচেতন অভিনেত্রী স্বরা ভাস্কর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন। সম্প্রতি ভারতের মুম্বাইয়ের আজাদ ময়দানে গাজা এবং সমগ্র ফিলিস্তিনের পক্ষে আয়োজিত এক সংহতি সভার প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন তিনি।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, ভারতের বামপন্থী রাজনৈতিক দল ও সংগঠনগুলো—যেমন সিপিআই, সিপিআই(এম), সিপিআই(এম-এল), আরএসপি, সমাজবাদী পার্টিসহ বেশ কয়েকটি দল যৌথভাবে এই সভার আয়োজন করেছে। আগামী ১৮ জুন মুম্বাইয়ের আজাদ ময়দানে অনুষ্ঠেয় এই সভায় ফিলিস্তিনের পক্ষে সরব অবস্থান গ্রহণের পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৬ জুন) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একটি পোস্ট শেয়ার করেন স্বরা ভাস্কর। পোস্টটিতে ওই সংহতি কর্মসূচির একটি পোস্টার যুক্ত করে তিনি লিখেছেন, "মুম্বাই শহরের মানুষ, ১৮ জুন সবাই ফিলিস্তিনের জন্য উপস্থিত থাকবেন।"

পোস্টারে আরও দেখা যায়, ‘অক্টোবর নয়, ১৯৪৮ সালেই শুরু হয়েছিল’—এই বার্তার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে ফিলিস্তিন সংকট সাম্প্রতিক নয়, বরং এর শিকড় বহু পুরোনো।

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় একদিকে যেমন অনেকেই তার প্রশংসা করছেন, অন্যদিকে তীব্র সমালোচনার মুখেও পড়েছেন এই অভিনেত্রী। রাজনৈতিক ও মানবিক ইস্যুতে সরব হয়ে আলোচনায় আসা স্বরার জন্য এটি নতুন নয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ