মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘তারা জাহান্নামে নিজেদের বিশেষ জায়গা তৈরি করেছে’: অভিনেত্রী সানা খান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়েছেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। তিনি জানালেন, ফিলিস্তিনের সঙ্গে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। শুক্রবার সাবেক ভারতীয় এ অভিনেত্রী তার সামাজিকমাধ্যমে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে নির্দয় ও নির্লজ্জ লোকজন ফিলিস্তিনের হাসপাতালে নিষ্পাপ শিশুদের ওপর আক্রমণ করেছে, তারা একে প্রতিরক্ষা বলে। চিন্তা করবেন না, তারা জাহান্নামে নিজেদের জন্য বিশেষ জায়গা তৈরি করেছে।

এর আগে বিশ্বের অসংখ্য মানুষের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন বলিউড অভিনেত্রী গওহর খান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের প্রতি নিজের সাহসী অবস্থান জানান দিয়েছেন তিনি। এছাড়া গাজায় চলমান ইসরাইলি আগ্রাসন নিয়ে পাকিস্তানি ও তুর্কি অভিনেতাসহ অনেক ভারতীয় অভিনেতাও আওয়াজ তুলেছেন।

উল্লেখ্য, ১৫ বছরের সুদীর্ঘ অভিনয়জীবনের ইতি টেনে ধর্মকর্মে মন দেন সাবেক বলিউড অভিনেত্রী ও মডেল সানা খান। ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন এই অভিনেত্রী। বিয়ে করেছেন মুফতি আনাসকে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ