সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি রাষ্ট্রীয় সম্মানি পাচ্ছে ৮২ হাজার ৬৫৬ মসজিদ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’

কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদরাসার সনদের রাষ্ট্রীয় স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে কওমি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ সমন্বয়কারী প্রতিষ্ঠান আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান এবং সর্ববৃহৎ বোর্ড বেফাকুল মাদারিসিল আলাবিয়া বাংলাদেশের সভাপতি বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস।

গত ৬ আগস্ট বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী ও সেক্রেটারি জেনারেল জাকরিয়া হোসাইন জাকির স্বাক্ষরিত স্মারকলিপিটি আল-হাইআতুল উলয়া ও বেফাক কার্যালয়ে পেশ করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো সম্পন্ন হয়নি। ফলে উচ্চশিক্ষা, সরকারি-বেসরকারি চাকরি ও প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন ক্ষেত্রে কওমি সনদধারীরা নানা জটিলতা ও বৈষম্যের মুখোমুখি হচ্ছেন।

কওমি সনদের স্বীকৃতির প্রকৃত সুফল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দপ্তর ও প্রতিষ্ঠানের মাধ্যমে এর পূর্ণাঙ্গ ও কার্যকর বাস্তবায়ন জরুরি বলে উল্লেখ করা হয় স্মারকলিপিতে।

এতে আরও বলা হয়, কওমি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নেতৃবৃন্দের পক্ষ থেকে দেওয়া স্মারকলিপিটি গ্রহণ করেন আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যানের পক্ষে অফিস সম্পাদক মাওলানা অছিউর রহমান এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ