শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

বেফাকে র‌ওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার দেশসেরা সাফল্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৯ তম কেন্দ্রীয় পরীক্ষায় সর্বমোট ৭০ জন ছাত্রী মেধা স্থান লাভ করে বরাবরের ন্যায় এবার‌ও ঈর্ষণীয় সাফল্যের ধারা অব্যহত রেখেছে র‌ওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা।

কিতাব বিভাগে পরীক্ষার্থী ১০৭ জন। এরমধ্যে মেধা তালিকায় ৭০জন। মেধাস্থানের গড় ৬৫.৪২। এই গড় বিবেচনায় সারা দেশে বেফাকের তালিকার সর্বশীর্ষে উঠে আসে র‌ওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার নাম। 
প্রতিষ্ঠানটির ছাত্রীরা ইবতিদাইয়ায় ৩য়, মুতাওয়াসসিতায় ৯ম, সানাবিয়া উলয়ায় ৩য় ও ৬ষ্ঠ এবং ফযিলতে ৩য় ও ৫ম স্থান অর্জন করে।

ইবতিদাইয়া জামাতে ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় ২৪ জন। মুতাওয়াসসিতায় ৩৮ জনের মধ্যে মেধা তালিকায় ২৮ জন। সানাবিয়া উলয়ায় ২৭ জনের মধ্যে মেধা তালিকায় ১৪ এবং ফযিলতে ১৫ জনের মধ্যে মেধা তালিকায় ০৪ জন।

এই অসাধারণ সাফল্যে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি নজরুল ইসলাম ভাসানী হাফিজাহুল্লাহু প্রথমত আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেন। পাশাপাশি এখানকার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদেরকে আন্তরিক মোবারকবাদ জানান। এবং তিনি চান মহিলা মাদরাসার গতানুগতিক ধারা পরিহার করে র‌ওজাতুল জান্নাত মহিলা মাদরাসাকে ইল‌ম ও আমলের সমন্বয়ে সারাদেশে একটি আদর্শ নমুনা হিসেবে গড়ে তুলতে।

আগামী ৭ ও ৮ শাওয়াল ভর্তি নেওয়া হবে। 
কোটা খালি থাকলে ভর্তি চলবে।
যোগাযোগ:  অফিস: (পুরুষ) 01901316121, অফিস: (মহিলা) 01901316120
যাতায়াত: যাত্রাবাড়ী বা চিটাগাংরোড থেকে সাইনবোর্ড হয়ে জালকুড়ি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র‌ সংলগ্ন জামিআ রাব্বানিয়ার পাশে।
রব্বানিনগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ