শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

জামিয়া গহরপুরে ‘পথিকৃৎ শিক্ষক সম্মাননা’ ৪ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের দুজন প্রবীণ শিক্ষকের নিরবচ্ছিন্ন শিক্ষকতায় পঞ্চাশ বছর পূর্তিতে ‘পথিকৃৎ শিক্ষক সম্মাননা-২০২৫’ আয়োজন করা হয়েছে।

আগামী ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জামিয়া ময়দানে এই সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সম্মাননায় ভূষিত হবেন: মাওলানা মনির উদ্দিন (দত্তপুরী হুজুর) ও হাফিজ শামসুল ইসলাম (রতনপুরী হুজুর)।

অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সা. সাইয়্যিদ আযহার মাদানী।

শিক্ষকদ্বয়ের ছাত্রদের গুগল ফরম পূরণ করে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তাদের আবার করা লাগবে না। গুগল ফরম- https://forms.gle/YTSzU5YUMjszCRrc7.

প্রসঙ্গত, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের প্রতিষ্ঠাতা বরেণ্য বুজুর্গ ও শাইখুল হাদিস আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.। তিনি বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার  প্রায় নয় বছরের সভাপতি ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ