সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ঢাবিতে শুরু হচ্ছে কুরআনী মজমা ও কুইজ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) পায়রা চত্বরে শুরু হতে যাচ্ছে “শীতকালীন বইমেলা ২০২৫ (সিজন–০২)”। বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের উদ্যোগে চারদিনব্যাপী এই আয়োজন শুরু হবে, যেখানে থাকছে নানা আকর্ষণীয় কর্মসূচি ও প্রতিযোগিতা।

বইমেলাকে কেন্দ্র করে বারাকাহ ফাউন্ডেশন আয়োজন করেছে ‘কুরআনী মজমা ও কুরআন কুইজ প্রতিযোগিতা ২০২৫’, যার লক্ষ্য তরুণ প্রজন্মের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা, পাঠাভ্যাস ও জ্ঞানচর্চার আগ্রহ বৃদ্ধি করা।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও হল থেকে প্রায় শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানা গেছে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে কুরআন ও ইসলামি দর্শনভিত্তিক বইসহ লক্ষাধিক টাকার পুরস্কার।

ঘোষণার পর থেকেই প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে চলছে পোস্টার, ব্যানার ও ব্যক্তিগত আমন্ত্রণপত্র বিতরণসহ ‘স্ট্রিট দাওয়াহ’ কর্মসূচি। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও সক্রিয় অংশগ্রহণ এই আয়োজনকে ইতোমধ্যেই সফল করে তুলেছে।

আগামী ৯ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা আলেম, শিক্ষাবিদ, সাংবাদিক ও সংস্কৃতিসেবীরা।

বারাকাহ ফাউন্ডেশনের দায়িত্বশীল মাহমুদুল হাসান সাগর বলেন,

“আমরা চাই ঢাবির শিক্ষার্থীরা বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুক, কুরআনের আলোয় নিজেদের জীবন আলোকিত করুক। এই আয়োজনকে আমরা শুধু একটি বইমেলায় সীমাবদ্ধ রাখতে চাই না—এটি হবে জ্ঞান, চরিত্র ও মানবিকতার এক সাংস্কৃতিক উৎসব।”

আয়োজক সূত্র জানিয়েছে, প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন আবাসিক হলে প্রচারণা টিম কাজ করছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, পোস্টারিং ও ভিডিও প্রচারের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্ত করার কাজও চলছে ধারাবাহিকভাবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ