বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার মাত্র ১৬ দিনে প্রবাসী আয় ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার ‘কিশোর গ্যাংয়ের ফেসবুক-টিকটক আইডি সার্বক্ষণিক মনিটরিং করছে পুুলিশ’ হামের টিকায় গাফিলতি পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর আস-সুন্নাহ ফাউন্ডেশনের বিশেষ ইমাম প্রশিক্ষণ এবার রাজশাহীতে কুরআন, কাবা ও ‘পাই’ (π): এক বিস্ময়কর সংখ্যার ইঙ্গিত দিরাই জামেয়ার মুহতামিম হলেন ড. মাওলানা শুয়াইব আহমদ ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর ডাকাতি

প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের দাবিতে টানা ২২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তাদের দাবি, অনুদানভুক্ত প্রতিষ্ঠানের পাশাপাশি অনুদানবিহীন ইবতেদায়ী মাদ্রাসাগুলোকেও জাতীয়করণের আওতায় আনতে হবে। অন্যথায় তারা আন্দোলন চালিয়ে যাবেন।

আজ (৩ নভেম্বর) সোমবার সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে পুনরায় এ কর্মসূচি শুরু করেন তারা। এর আগে রোববার (২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণের প্রক্রিয়া সোমবারের মধ্যেই শুরু করা হবে। তবে এ আশ্বাসে আন্দোলনকারীরা সম্পূর্ণ সন্তুষ্ট নন।

গত ১২ অক্টোবর থেকে এই আন্দোলন শুরু করেন শিক্ষকরা। ২৯ অক্টোবর প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক শিক্ষক। তাদের অনেকে এখনো চিকিৎসাধীন আছেন। ৩০ অক্টোবর বিকেলের মধ্যে জাতীয়করণের গেজেট প্রকাশ না হলে ২ নভেম্বর ‘প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চ’-এর ঘোষণা দেয় আন্দোলনকারী সংগঠন।

তবে যাত্রার সময় পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে আলোচনায় অংশ নেয়, যেখানে শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিলেও নির্দিষ্ট সময়সীমা জানায়নি। আশ্বাসের কাগজপত্র ও প্রক্রিয়া দৃশ্যমান না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ