মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সার্ভার সংকটে ব্যাহত হচ্ছে এমপিও আবেদন, বিপাকে মাদরাসা শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদরাসা শিক্ষা অধিদফতরের সার্ভার ডাউন থাকায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তরা আবেদন করতে পারছে না। গত বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে অনেকে চেষ্টা করেও এমপিওভুক্তির আবেদন করতে পারেননি বলে অভিযোগ রয়েছে। সার্ভার ডাউন থাকায় বেশির ভাগ প্রার্থী এমপিওভুক্তির আবেদন করতে পারবেন না বলে আশঙ্কা করা হচ্ছে।

শিক্ষকদের অভিযোগ, বুধবার দুপুর থেকে অনেক চেষ্টা করেও ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না। আরও দুদিন ছুটি রয়েছে। এই সময়ও সার্ভার সচল না হলে অনেকেই আবেদন করতে পারবে না বলে জানান তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর প্রতি মাসের নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হয় এমপিওভুক্তির আবেদনের জন্য। এই মাসের সময় ছিল ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। এদিকে শুরুর দিন থেকে এখন পর্যন্ত সার্ভার অকার্যকর রয়েছে।

বরিশাল বিভাগের একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক বলেন, আবেদনের শুরুর দিন থেকে চেষ্টা করছি৷ কিন্তু সার্ভারে প্রবেশই করতে পারছি না। এমনকি ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছে৷ একাধিক ভুক্তভোগী একই ধরনের অভিযোগ করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ