রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

আলিমে কোন পরীক্ষা কবে, জানুন সময়সূচি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ২০২৫ সালের আলিম পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এই সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ২৬ জুন। পরীক্ষা শেষ হবে আগামী ১২ আগস্ট। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে পরীক্ষাকক্ষে নিজ আসন গ্রহণ করতে হবে।
নির্দিষ্ট দিনগুলোয় সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কোন পরীক্ষা কোন দিন

সকালের পরীক্ষা
(পরীক্ষার সময়: সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত)

  • ২৬ জুন: কোরআন মাজিদ
  • ২৯ জুন: আরবি প্রথম পত্র (সাধারণ বিভাগ)/আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ)
  • ০১ জুলাই: বাংলা প্রথম পত্র
  • ০৩ জুলাই: বাংলা দ্বিতীয় পত্র
  • ০৭ জুলাই: ইংরেজি প্রথম পত্র
  • ১০ জুলাই: ইংরেজি দ্বিতীয় পত্র
  • ১৩ জুলাই: হাদিস ও উসূলুল হাদিস
  • ১৫ জুলাই: আরবি দ্বিতীয় পত্র
  • ১৭ জুলাই: আল ফিক্হ প্রথম পত্র
  • ২০ জুলাই: আল ফিক্হ দ্বিতীয় পত্র
  • ২২ জুলাই: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
  • ২৪ জুলাই: বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ)/পদার্থবিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়)/তাজভিদ প্রথম পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ)
  • ২৭ জুলাই: ইসলামের ইতিহাস/পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়)/তাজভিদ দ্বিতীয় পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ)
  • ৩০ জুলাই: রসায়ন প্রথম পত্র (তত্ত্বীয়)/অর্থনীতি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়)/পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র (অতিরিক্ত বিষয়)/উর্দু প্রথম পত্র (অতিরিক্ত বিষয়)/ফার্সি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়)
  • ০৩ আগস্ট: রসায়ন দ্বিতীয় পত্র (তত্ত্বীয়)/অর্থনীতি দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়)/পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়)/উর্দু দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়)/ফার্সি দ্বিতীয় পত্র (অতিরিক্ত বিষয়)
  • ০৬ আগস্ট: জীববিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়)
  • ০৭ আগস্ট: জীববিজ্ঞান দ্বিতীয় পত্র (তত্ত্বীয়)
  • ১০ আগস্ট: উচ্চতর গণিত প্রথম পত্র (তত্ত্বীয়)
  • ১২ আগস্ট: উচ্চতর গণিত দ্বিতীয় পত্র (তত্ত্বীয়)

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
২০২৫ সালের আলিম–এর ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২১ আগস্ট তারিখের মধ্যে অবশ্যই শেষ করতে হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ