সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭ বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী

মাদরাসা শিক্ষা উভয় জগতে সফলতার জন্য অপরিহার্য : ইআবি ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেছেন, মাদরাসা শিক্ষা দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফলতার জন্য অপরিহার্য।

তিনি বলেন, একজন মাদরাসা শিক্ষার্থী কোরআন হাদিস, ফিকাহ ও অন্যান্য ইসলামী জ্ঞানের পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পার্থিব জ্ঞান চর্চা ও করে যাচ্ছেন। যোগ্য, দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ভূমিকা রাখছে মাদরাসা শিক্ষা। 

রবিবার (২৫ মে) সকালে যশোর বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার কামিল স্তর শুভ উদ্বোধন ও মাদরাসার শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা শীর্ষক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামিল স্তর উদ্বোধনে বাঘারপাড়া মাদরাসার শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কামিল হচ্ছে জ্ঞানের পরিপূর্ণতার স্তর। তাই যোগ্য আলেম ও দক্ষ নাগরিক তৈরির জন্য মূল কিতাব পড়ানো দরকার। 

এ সময় সিহাহ সিত্তাহ হাদিসের যথাযথ অধ্যয়ন ও জ্ঞানের গভীরতা বাড়ানোর প্রতি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোর জেলার বিভিন্ন ফাজিল-কামিল মাদরাসার অধ্যক্ষ সহ বাঘারপাড়া মাদরাসার অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ