সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান নিয়ে জরুরি নির্দেশনা মাদ্রাসা অধিদপ্তরের ব্যাংককে ভয়াবহ আগুনে নিহত ২৭ বাংলাদেশ সফরে আল্লামা সাজ্জাদ নোমানী, জেনে নিন বিস্তারিত শিডিউল ক্রিপ্টোকারেন্সি নিয়ে তাকি উসমানীর সঙ্গে পাকিস্তান সরকারের প্রতিনিধির বৈঠক আলেম সমাজের ত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে: ড. খালিদ হোসেন একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে আমিরাত-কুয়েতে চার দিনের রাষ্ট্রীয় শোক মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী

নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীতে আন্তর্জাতিক ক্বারিদের উপস্থিতিতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার ছয়ানি উচ্চ বিদ্যালয়ের মাঠে কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে নুর ফাউন্ডেশন ও নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সার্বিক সহযোগিতায় গ্র্যান্ড ফিনালের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন - ঢাকা মতিঝিল মিছবাহুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস শায়খ মুহাদ্দিস মাহমুদুল হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন-নুর ফাউন্ডেশন ও নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, পবিত্র কুরআনের হাফেজদের সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে কুরআন মুখস্থ করতে উৎসাহিত করার জন্য আমরা নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করেছি।

এ অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশের প্রধান ক্বারি শায়খ আহমাদ বিন ইউছুফ আযহারী। সেখানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন - জাগ্রত কবি শিল্পী মুহিব খান। এছাড়া গ্র্যান্ড ফিনালের আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৮০ জন প্রতিযোগীদের মধ্যে থেকে ২০ জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও বইসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন নুর ফাউন্ডেশন ও নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ