জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ইশতিয়াক মু. আল আমিন বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারলেই জাতি ধ্বংস হয়ে যাবে। তাই বারবার শিক্ষা ব্যবস্থার উপর আঘাত আসছে। গত ফ্যাসিস্ট আমলে অন্তসারশূন্য শিক্ষা ব্যবস্থা প্রণয়নের আমলারা এখনো বহাল তবিয়তে। মন্ত্রণালয় এবং অধিদপ্তরে বসে তারা ষড়যন্ত্র করছে। দেশের প্রাইমারি স্কুলগুলোতে যেখানে হিন্দু শিক্ষাকরা ইসলাম শিক্ষা পড়ান সেখানে ইসলাম শিক্ষার শিক্ষক নিয়োগ না দিয়ে ৫১৬৬ জন গানের শিক্ষক নিয়োগ দেওয়া কীসের আলামত? তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় শিক্ষক ফোরাম বদ্ধপরিকর।
গতকাল বেলা তিনটায় জেলা আইএবি মিলনায়তনে কক্সবাজার জেলা জাতীয় শিক্ষক ফোরামের দ্বি বার্ষিক শিক্ষক সম্মেলন তিনি উপরিউক্ত কথা বলেন।
জেলা সভাপতà