রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জেলা হাসপাতালগুলোকে জনবান্ধব সেবাকেন্দ্র বানাতে গুরুত্ব দিচ্ছে সরকার’ ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বন্যা দুর্গত এলাকায় বিদ্যুৎ সচল রাখতে প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা  ইসলামিক স্টাডিজে গবেষণা পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত খেলাফত মজলিস ঢাকা পূর্ব জোনের ষান্মাসিক জোনাল বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় দফায় শাহজালাল (রহ.) মাজারে টাকা মিলল ৪৭ লাখের বেশি ধর্মমন্ত্রীর তহবিল থেকে মুরাদনগরে ১০ লাখ টাকার অনুদান বিতরণ বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদফতরের জরুরি নির্দেশনা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী

কাল সারাদেশে কওমি শিক্ষাবোর্ড বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কাল (৩ ফেব্রুয়ারি) সোমবার সারাদেশে শুরু হতে যাচ্ছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা।

বেফাক সূত্রে জানা যায়, ইতোমধ্যে পরীক্ষার যাবতীয় প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ বছর সর্বমোট ৪৯টি জোনের আওতায় চলবে পরীক্ষা।  

পরীক্ষা প্রতিদিন সকাল ৯টায় শুরু হবে। চলবে সাড়ে ১২টা পর্যন্ত। ১০ ফেব্রুয়ারি (সোমবার) শেষ হবে বেফাকের ৪৮তম এই কেন্দ্রীয় পরীক্ষা।  

উল্লেখ্য, বিগত বছরের ন্যায় এ বছরও প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার কিছুসময় পূর্বে কেন্দ্রীয় পরীক্ষা পর্যবেক্ষণ কমিটির তত্ত্বাবধানে সারাদেশের সকল কেন্দ্রে অনলাইনে প্রশ্নপত্র প্রেরণের পরপরই প্রশ্ন প্রিন্ট করে পরীক্ষার্থীদের হাতে দেয়া হবে। প্রযুক্তির এরূপ ব্যবহার সর্বমহলে ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ