যারা কওমী মাদরাসার নিয়মতান্ত্রিক সিলেবাসে আলেম হওয়ার সাথে সাথে জেনারেল লাইনে দেশ-বিদেশের যেকোনো ভার্সিটিতে ভর্তি হওয়ার উপযুক্ত বিবেচিত হতে চান, জেনারেল লাইনে দেশ-বিদেশে চাকরির জন্য অগ্রাধিকার ভিত্তিতে বিবেচিত হতে চান এবং ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করে সেই দক্ষতাকে দ্বীনের কাজে (দাওয়াত, তাসনীফ, তা'লীফ ইত্যাদিতে) লাগাতে চান তাদের জন্য ইনশাআল্লাহ চালু হচ্ছে ঢাকার উত্তরায় 'আন-নূর ইংলিশ মিডিয়াম কওমী মাদরাসা'।
মাদরাসাটির পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন শিক্ষাবিদ আলেম মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন (শাইখুল হাদীছ, জামিয়াতুন-নূর আল-কাসেমিয়া ও সিনিয়র মুহাদ্দিছ, জামেয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, যাত্রাবাড়ি বড় মাদরাসা, ঢাকা) ও মাওলানা নাজমুল হাসান কাসেমী (প্রতিষ্ঠাতা মুহতামিম, জামিয়াতুন নূর আল-কাসেমিয়া, নয়ানগর, চেয়ারম্যানবাড়ি, উত্তরা, ঢাকা)।
এ মাদরাসায় ইবতেদায়ী থেকে তাকমীল পর্যন্ত কওমী মাদরাসা নেসাবের যাবতীয় কিতাবপত্র পড়ানো হবে। ছাত্রদের বেফাকুল মাদারিসিল কওমিয়া এবং হাইয়াতুল উলইয়ার পরীক্ষাসমূহে অংশগ্রহণ থাকবে। সেই স
