নিজস্ব প্রতিবেদক
এবার সিলেট বিভাগের ইমাম-খতিবদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এতে লিডারশিপ, পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্ট, ফ্যাক্ট চেকিংসহ দাওয়াহ ও সামাজিক কার্যক্রমে প্রয়োজনীয় প্রায় ২০টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এর আগে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ইমাম-খতিবদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এবার সিলেট বিভাগের চার জেলার নির্বাচিত ইমাম-খতিবদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগের ইমামদেরও বিভাগভিত্তিক প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিà§