রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ২ রবিউস সানি ১৪৪৮


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৭ জন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতু পার হয়ে একটি কাভার্ডভ্যান কলেজ বাজার এলাকায় ইউটার্ন নিচ্ছিল। এ সময় উখিয়া থেকে চট্টগ্রামের দিকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠালে সেখানে আরও দুইজন মারা যান।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

কর্ণফুলী থানার ওসি নুর আহমেদ দুর্ঘটনার চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা মেইলকে ওসি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা গেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ