ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে মাইক্রোবাস ও প্রাইভেট কার নিয়ে অবস্থান করতেন আলামিন শেখ (৩১)। বিদেশফেরত প্রবাসীদের নামমাত্র ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলতেন তিনি। পরে গাড়ির ভেতরেই পরিকল্পিতভাবে তাদের নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে ফাঁকা জায়গায় নামিয়ে দিতেন।
দীর্ঘদিন ধরে এভাবে প্রতারণা ও ছিনতাই করে প্রবাসীদের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগে আলামিন শেখকে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পূর্ব মহারাজপুর গ্রামে