সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) জেলার জামিয়া হোসাইনিয়া মালনী মাদরাসায় উলামায়ে কেরামের পরামর্শ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত পরামর্শ সভায় ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শায়খুল হাদীস মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি মুহিববুল্লাহ, মাওলানা মঞ্জুরুল হক, মাওলানা মোহাম্মদ হাফেজ্জী, মুফতি আমির ইবনে আহমদ, মাওলানা মুশাররফ হোসাইন ও মাওলানা ইউনুস সুতারপুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা বক্তব্য দেন। পরে কেন্দ্রীয় মুরুব্বিদের পরামর্শক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়।

মাওলানা মোহাম্মদ বিন আব্দুর রহমান হাফেজ্জী ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ৫১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করেন।

মাওলানা জিয়াউদ্দীন, মাওলানা ইউসুফ সুতারপুরী, মুফতি তাহের কাসেমী, মাওলানা আবুল কাসেম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হাফেজ দেলাওয়ার হোসাইন ও মাওলানা আব্দুল মতিনকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে মাওলানা আব্দুল কাইয়ুমকে। সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা খালিদ সাইফুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মুফতি জাকারিয়া সুতারপুরীকে।

সংগঠন সূত্রে জানা গেছে, ৫১ সদস্যের কার্যকরী কমিটির অন্য পদগুলোর দায়িত্বপ্রাপ্তদের নামসহ পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ