
|
ইত্তেফাকুল উলামা নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা
প্রকাশ:
০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৭ বিকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর নেত্রকোনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) জেলার জামিয়া হোসাইনিয়া মালনী মাদরাসায় উলামায়ে কেরামের পরামর্শ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত পরামর্শ সভায় ইত্তেফাকুল উলামার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি শায়খুল হাদীস মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি মুহিববুল্লাহ, মাওলানা মঞ্জুরুল হক, মাওলানা মোহাম্মদ হাফেজ্জী, মুফতি আমির ইবনে আহমদ, মাওলানা মুশাররফ হোসাইন ও মাওলানা ইউনুস সুতারপুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা বক্তব্য দেন। পরে কেন্দ্রীয় মুরুব্বিদের পরামর্শক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়। মাওলানা মোহাম্মদ বিন আব্দুর রহমান হাফেজ্জী ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ৫১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করেন। মাওলানা জিয়াউদ্দীন, মাওলানা ইউসুফ সুতারপুরী, মুফতি তাহের কাসেমী, মাওলানা আবুল কাসেম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হাফেজ দেলাওয়ার হোসাইন ও মাওলানা আব্দুল মতিনকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে মাওলানা আব্দুল কাইয়ুমকে। সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা খালিদ সাইফুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মুফতি জাকারিয়া সুতারপুরীকে। সংগঠন সূত্রে জানা গেছে, ৫১ সদস্যের কার্যকরী কমিটির অন্য পদগুলোর দায়িত্বপ্রাপ্তদের নামসহ পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে। আইও/ |