শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল হাফেজিয়া কওমি মাদরাসায় অগ্নিকান্ডে সবকিছু পুড়ে ছই হয়ে গেছে। তবে সমস্ত আসবাবপত্র আগুনে পুড়লেও অক্ষত পাওয়া যায় পবিত্র কুরআনের ২৫টি কপি। এমন দৃশ্য উপস্থিত সকলকে অবাক করেছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে জুমার নামাজের সময় এমন ঘটনা ঘটে। 

​মাদরাসা কর্তৃপক্ষ জানান, জুম্মার নামাজের সময় মাদরাসাটি পুরোপুরি খালি ছিল। নামাজ চলাকালীন হঠাৎ আগুন ধরে উঠে। মুহূর্তের মধ্যে আগুনের উত্তাপ চারদিকে ছড়িয়ে পড়ে। নামাজ শেষে স্থানীয় ও মুসল্লিরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে মাদ্রাসার টিনের চাল, শিক্ষার্থীদের বিছানাপত্র ও আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুন যখন নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা তখন মাদ্রাসার ধ্বংসস্তূপের মধ্যে খুঁজেছেন নিজের জিনিসপত্র। নিজেদের বিছানা, বালিশ, তোশক, আলমারিসহ সবকিছু পুড়ে ছাই। আশ্চর্যের বিষয়, হেফজখানায় থাকা ২৫টি পবিত্র কোরআন সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে। কোরআন শরিফগুলোর পাতায় আগুন স্পর্শ করতে পারেনি। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

মাদরাসার শিক্ষকরা বলছেন, সব ধ্বংস হয়ে গেলেও মহান আল্লাহর বাণী যে চিরন্তন ও সুরক্ষিত তা এই ঘটনার জীবন্ত প্রমাণ। আল্লাহ এক, তার কোনো শরিক নেই।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ