বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ‘পল্লবী-রূপনগরে পানির সংকট দূর করতে নতুন পাম্প, হবে সরকারি হাসপাতাল’ 

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮০৫ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ৭০ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৯৭৮ জন।

রোববার (১৬ আগস্ট) বিকেলে  স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের সবাই ঢাকার বাসিন্দা।

একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ৪১৭ জন, ময়মনসিংহ বিভাগের ৬৫ জন, চট্টগ্রাম বিভাগের ৮২ জন, খুলনা বিভাগের ৯৭ জন, রাজশাহী বিভাগের ৫৫ জন, রংপুর বিভাগের ৭ জন, বরিশাল বিভাগের ৮০ জন এবং সিলেট বিভাগের দুজন রোগী রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ২২ হাজার ১৫৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ১ হাজার ৭৪৯ জন। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ