মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু

বাংলাদেশে আসছেন মাওলানা ইলিয়াস গুম্মান, দেখে নিন ১০ দিনের সফরসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা মাওলানা মোহাম্মদ ইলিয়াস গুম্মান আগামী ২০ থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত ১০ দিনের জন্য বাংলাদেশ সফরে আসছেন। সফরকালে তিনি দেশের বিভিন্ন স্থানে বয়ান, বিশেষ দ্বীনি মজলিস, ওলামায়ে কেরাম ও তালিবে ইলমদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন ধর্মীয় আয়োজনে অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, ২০ আগস্ট বৃহস্পতিবার রাজধানীর উত্তরা সেক্টর-৩-এর মসজিদে মুগাফিরায় মাগরিব থেকে এশা পর্যন্ত সর্বসাধারণের উদ্দেশে বয়ান করবেন তিনি।

২১ আগস্ট শুক্রবার কামরাঙ্গীরচর নুরিয়া মাদরাসা, ধুপখোলা ময়দান, জাতীয় সীরাত কমিটি ও গ্রীন রোডের একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এদিন ফজর থেকে জুমা পর্যন্ত বিশেষ বয়ান এবং পরবর্তী সময়ে ধুপখোলা ময়দানে আসরের নামাজ ও জাতীয় সীরাত কমিটির আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে।

২২ আগস্ট শনিবার বাগেরহাটের গওহরডাঙ্গা মাদরাসায় সকাল ১০টা থেকে আসর পর্যন্ত ওলামায়ে কেরাম ও ছাত্রদের সঙ্গে দ্বীনি আলোচনা করবেন।

২৩ আগস্ট রোববার ঢাকার কেরানীগঞ্জের আল-মারকাজুল ইসলামীতে সকাল ১০টা থেকে মাগরিব পর্যন্ত বিশেষ দ্বীনি মজলিশে অংশ নেবেন।

২৪ আগস্ট সোমবার চট্টগ্রামের পটিয়া মাদরাসা ও জিরি মাদরাসায় সকাল ১০টা থেকে আসর পর্যন্ত বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। এ সময় তিনি আসরের নামাজও আদায় করবেন।

২৫ আগস্ট মঙ্গলবার ঢাকার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও কেরানীগঞ্জে ঈমান ও আকীদা সংরক্ষণ কমিটির আয়োজনে অংশ নেবেন। এদিন সকাল ১১টা থেকে আসর পর্যন্ত কর্মসূচি চলবে।

২৬ আগস্ট বুধবার রাজশাহীর জামিয়া উসমানিয়া কাটাখালী মাদরাসায় সকাল ১০টা থেকে মাগরিব পর্যন্ত বিশেষ মজলিশে অংশ নেবেন।

২৭ আগস্ট বৃহস্পতিবার নওগাঁর পোরশায় জামিয়া ইসলামিয়া দারুল হিদায়ায় সকাল ১০টা থেকে মাগরিব পর্যন্ত বিশেষ মজলিস অনুষ্ঠিত হবে।

২৮ আগস্ট শুক্রবার বগুড়ার খানকাহে হানাফিয়ায় সকাল ১০টা থেকে আসর পর্যন্ত দ্বীনি আলোচনা করবেন মাওলানা ইলিয়াস গুম্মান।

২৯ আগস্ট শনিবার পাবনার জামিয়া আশরাফিয়ায় সকাল ১০টা থেকে আসর পর্যন্ত বিশেষ আলোচনায় অংশ নেবেন।

সফরের শেষ দিন ৩০ আগস্ট রোববার ঢাকার সৈয়দাবাদ জামিয়া বাইতুন্নুর ও আল-মারকাজুল ইসলামীতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সকাল ১০টা থেকে আসর পর্যন্ত বিশেষ আলোচনা এবং আসরের পর বিশেষ দোয়ার আয়োজন রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাওলানা ইলিয়াস গুম্মানের সফরসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য +৮৮০ ১৮১৭-২০৭৮৬৮, +৮৮০ ১৭১১-০০২১৩৩ এবং +৮৮০ ১৭৪৫-০০৩৩৩৩ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ