রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারী আহত হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ৮ ঘটিকায় ৫২  বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের বড়লেখা সীমান্তে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান,  বিজিবির টহলদল দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারীকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের চেষ্টা করে।

আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য বিজিবি সদস্যরা ফায়ার করলে একজন চোরাকারবারি আহত হয়। আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি ভারতে পালিয়ে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান।

জেডএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ