রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
দুর্ঘটনায় নিহত দুই ভাই। ছবি: সংগৃহিত

নোয়াখালীর সেনবাগে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আপন দুইভাইয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১৩ জুন) রাত আনুমানিক আটটার দিকে উপজেলার কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের কেশারপাড় এলাকার মুন্সি দোকান নামক স্থানে এ-দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডমুরুয়া গ্রামের সিএনজি চালক মো. আলমের ছেলে আসিফ ও আরিফ। আহত শাওন একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন আরোহী নিয়ে মোটরসাইকেলটি কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতারপাইয়ার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন। আহত শাওনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ