রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ

ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক ও শান্তি চুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালি আবার সব জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘাই জানিয়েছেন, চুক্তির কোনো সময় নির্ধারিত হয়নি। তিনি স্পষ্ট করে জানান, চুক্তিটি রোববার সই হচ্ছে না।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এ চুক্তি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির সম্পূর্ণ বিপরীত। তার দাবি, নতুন চুক্তির ফলে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না।

ট্রাম্প আরও বলেন, এ চুক্তির সঙ্গে ইরানকে কোনো অর্থ দেওয়া হবে না। একই সঙ্গে তিনি জানান, ইরানের অবশিষ্ট পারমাণবিক উপকরণ ভবিষ্যতে ধ্বংস করা হবে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে এবং ২৪ ঘণ্টার মধ্যে তা ইলেকট্রনিকভাবে সই হতে পারে। তবে তিনি কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি।

ট্রাম্প সতর্ক করে বলেছেন, কূটনৈতিক প্রক্রিয়া ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের হাতে অন্য বিকল্পও রয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, সেই পরিস্থিতি আর তৈরি হবে না।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ