নিজস্ব প্রতিবেদক
আস-সুন্নাহ ফাউন্ডেশনের অঙ্গপ্রতিষ্ঠান আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গবেষণা, কনটেন্ট, ডিজাইন ও জনসংযোগসহ চারটি বিভাগে যোগ্য ও দক্ষ প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মদক্ষ ও সৃজনশীল ব্যক্তিদের জন্য আকর্ষণীয় বেতন-ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়েছে।
যেসব পদে নিয়োগ
রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R&D) – মাসিক বেতন ৩০,০০০ থেকে ৫০,০০০ টাকা।
গ্রাফিক ডিজাইনার – মাসিক বেতন ১৮,০০০ থেকে ২৩,০০০ টাকা।
কন্টেন্ট রাইটার – মাসিক বেতন ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা।
পাবলিক রিলেশনস (PR) অফিসার – মাসিক বেতন ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা।
সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত কর্মীরা কর্মদক্ষতার ভিত্তিতে বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, বছরে দুটি উৎসব ভাতা (বোনাস), দুপুরের খাবারের সুবিধা এবং ইসলামি মূল্যবোধভিত্তিক সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনপত্র পূরণের জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর (QR) কোড স্ক্যান করতে অথবা সংশ্লিষ্ট গুগল ফর্ম পূরণ করতে বলা হয়েছে।
এ ছাড়া নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ০১৮০৫-৪৩৭৯১০ নম্বরে যোগাযোগ করা যাবে।
আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে, যোগ্য ও মেধাবী জনবলকে একটি পেশাদার ও ইসলামি কর্মপরিবেশে দক্ষতা বিকাশের সুযোগ করে দেওয়াই তাদের লক্ষ্য। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
আইও/