সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহের ফুলপুররে সিংহেশ্বর সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা খামার বাড়ি গ্রামে বুধবার (৬ মে) বিকেলে ধান কাটার সময় বজ্রপাতে আব্দুল কুদ্দুস (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল কুদ্দুস ওই গ্রামের মৃত মহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পৌনে ৪টার দিকে আব্দুল কুদ্দুসসহ বেশ কয়েকজন কৃষক মাঠে বোরো ধান কাটার কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠে এবং বজ্রপাত শুরু হয়। উপস্থিত কৃষকরা দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলেও আব্দুল কুদ্দুস বজ্রপাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় অন্য কোনো কৃষক আহত হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাকৃতিক এই দুর্যোগে কৃষকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ