শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


চট্টগ্রাম ওয়াসার খনন কাজে মাটি ধ্বস, আহত-নিহত ৪ শ্রমিক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চট্টগ্রামের হালিশহর থানাধীন আগ্রাবাদের এক্সেস রোড এলাকায় ওয়াসার মাটি খননের সময় মাটি ধ্বসে দুই শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাত তিনটা ৫০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, বুধবার রাতে খনন কাজ চলাকালে হঠাৎ মাটি ধ্বসে পড়ে। এতে চার শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ à