সারাদেশে শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা দেন।
শায়খ আহমাদুল্লাহ তাঁর বার্তায় পরীক্ষাকে কেবল মেধা যাচাইয়ের মাপকাঠি হিসেবে নয়, বরং ধৈর্য ও নৈতিকতা প্রমাণের একটি অনন্য ক্ষেত্র হিসেবে অভিহিত করেছেন।
তিনি লেখেন, ‘পরীক্ষার খাতা কেবল মেধা যাচাইয়ের মাধ্য