শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


মালিবাগে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০।

রোববার (১৯ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে রেলগেট কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। 

ঘটনার পর দ্রুত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আরিফ জানান, মালিবাগ রেলগেট এলাকায় রেললাইন