রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

 জামায়াত নেতা বাদলের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদলের (৫১) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বাদ জোহর শেরপুর পৌর ঈদগাহ মাঠ, বাদ আসর শ্রীবরদী সরকারি কলেজ মাঠে এবং পরে শ্রীবরদী সরকারি মিনি স্টেডিয়াম মাঠে তৃতীয় দফা জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জানান, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচনকে সামনে রেখে তিনি ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে প্রতিদিন ডায়ালাইসিস করতেন। কিন্তু শবে বরাত রাতে সমস্যা বেড়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নুরুজ্জামান বাদল মারা যান। কলেজ মাঠে জানাজা শেষে পোড়াগড় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

প্রথম জানাজা অনুষ্ঠিত হয় দুপুর ২টা ৩০ মিনিটে শেরপুর পৌর ঈদগাহ মাঠে। দ্বিতীয় জানাজা বিকেল ৫টায় শেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এখানে ইমামতি করেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই মাসুদুর রহমান মাসুদ। কলেজ মাঠে জানাজায় মুসল্লিদের ঢল নামে। মাঠে জায়গা না পেয়ে শ্রীবরদী-বকশীগঞ্জ আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে অনেকে জানাজায় অংশ নেন। জায়গা সংকটে অনেকে জানাজায় অংশ নিতে পারেননি। এজন্য শ্রীবরদী সরকারি মিনি স্টেডিয়াম মাঠে তৃতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়।

তৃতীয় জানাজা নামাজ শেষে সন্ধ্যা ৭টার দিকে পোড়াগড় পারিবারিক কবরস্থানে নুরুজ্জামান বাদলকে সমাহিত করা হয়।

শেরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল, ঝিনাইগাতী উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাহসহ বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ