রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ হওয়া শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর নিচে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র নাইমের (২২) মরদেহ দুইদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতুর ৪নং পিলারের ৫০০ ফুট উত্তরে নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ওই ছাত্র। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে

 াতনি জানান, এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী ট্রলার নিয়ে পদ্মা নদীতে ঘুরতে বের হয়। এসময় সেতুর ৪নং পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন ওই শিক্ষার্থী। খবর পাওয়ার পর থেকে নদীতে টানা উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। পরে আজ দুপুরে মরদেহটি পাওয়া যায়। তার মরদেহ এমআইএসটি কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ