শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের

সুন্নিদের দুর্বল মনে করলে ভুল হবে : তাহেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলোচিত ইসলামি বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, সুন্নিদের দুর্বল মনে করলে ভুল হবে, আমরা অন্যায়-অবিচারের প্রতিবাদ করতে জানি। ৫৩ বছরের মধ্যে বর্তমান সময়ে চারদিকে সুন্নিদের জয়গান উঠেছে।

মাদকসেবী, ঘুষখোর ও সুদখোরদের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে তাদের উদ্দেশে তাহেরি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বাক্য 'ভালো হয়ে যাও মাসুদ!’।

রোববার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ার শিল্প এলাকা মাঠে স্থানীয় সমাজ উন্নয়ন পরিষদ ও যুব উন্নয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত কক্সবাজার সুন্নি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কনফারেন্সে আহলে সুন্নাত ওয়াল জামাআত ও গাউসিয়া কমিটি কেন্দ্রীয় এবং জেলা শাখার নেতৃবৃন্দরা অতিথি হিসেবে অংশ নেন।

প্রসঙ্গত, আহলে সুন্নাত ওয়াল জামাআত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় বিভিন্ন বক্তব্যের কারণে আলোচনার জন্ম দেওয়া বক্তা গিয়াস উদ্দিন তাহেরি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ